▼
Wednesday, 13 May 2020
কর্মহীন-মৃত শ্রমিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলো শ্রম
বগুড়া: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বগুড়ায় কর্মহীন ও মৃত শ্রমিকদের ৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মণ্ডল।
শনিবার (০৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাটিডালি এলাকায় তার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন অসহায় শ্রমিকদের মাঝে চাল ও আলু সমৃদ্ধ খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়।
আব্দুল লতিফ মণ্ডল বাংলানিউজকে জানান, তার ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। প্রতিদিনই বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সবাইকে ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং বার বার হাত ধোয়ার আহ্বান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা
যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, ক্যাসেল সোয়াদ’র সত্ত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা আবুল কালাম, লাল মিয়া, রঞ্জন খন্দকার, বুলু মিয়া, আনসার আলী, যুবলীগনেতা সাব্বির আহম্মেদ স্মরন, লিটন প্রামানিক, লিটন রহমান, রাশেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৯, ২০২০
কেইউএ/জেআইএম
কাজ
প্রতি দিন সবাই কিছু না কিছু কাজ করে কিন্তু সেই কাজ জদি বন্ধ হয়ে যায় তাদের পেটের ডাইফার কে নিবে তাই আমার উচিত যেনো সবাই কাজ বা চাকরি করতে পারে
জদি কেউ তার মনের কথা বলতে চান তা হলে আমাদের কে বলতে পারেন

No comments:
Post a Comment